,

তিস্তা-সোমেশ্বরীতে পানি বাড়ছে, রংপুরে বন্যার আশঙ্কা

news-image

অনলাইন ডেস্ক : দেশের কয়েকটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নতুন করে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। তবে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, তিস্তা নদীর ডালিয়া, সুরমা নদীর ছাতক, কুশিয়ারা নদীর মারকুলি ও ফেঞ্চুগঞ্জ এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আগামী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলসহ ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল ও পশ্চিমবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে নদ-নদীর পানির ওপর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সুরমা ও কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। ফলে সিলেট ও সুনামগঞ্জের নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে সোমেশ্বরী নদীর পানি কিছুটা বাড়লেও আগামী দুই দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়েছে। রংপুরের কাউনিয়া এলাকায় তিস্তার পানি সাময়িকভাবে বিপদসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি বন্যা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এছাড়া গাইবান্ধা ও কুড়িগ্রামের নদীতীরবর্তী নিম্নাঞ্চলে সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে রংপুর ও রাজশাহী বিভাগের কয়েকটি নদীর পানি আগামী তিন দিন পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের