মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বছরের চূড়ায় শেয়ারবাজার

news-image

অনলাইন ডেস্ক : টানা কয়েক দিনের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের শেয়ারবাজার দুই বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।

দিনের লেনদেনে ডিএসইতে মোট ৩৯৩টি সিকিউরিটিজ কেনাবেচা হয়। এর মধ্যে ১৯৯টির দাম বেড়েছে, ১৩৭টির কমেছে এবং ৫৭টির দাম অপরিবর্তিত ছিল।

বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯১১ পয়েন্টে। এটি ২০২৪ সালের ২১ মার্চের পর সর্বোচ্চ অবস্থান, যা প্রায় দুই বছর চার মাসের মধ্যে সর্বোচ্চ সূচক হিসেবে বিবেচিত হচ্ছে।

এছাড়া ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৭ পয়েন্টে পৌঁছেছে। অন্যদিকে, ভালো মানের ৩০টি কোম্পানির সমন্বয়ে গঠিত ডিএস-৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২৭ পয়েন্টে অবস্থান করছে।

সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে। মঙ্গলবার ডিএসইতে মোট ১ হাজার ৬৫১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের তুলনায় ২৩২ কোটি টাকার বেশি।

এর আগে গত রোববার ডিএসইতে প্রায় ১ হাজার ৬৭০ কোটি টাকার লেনদেন হয়েছিল, যা ২০২৪ সালের আগস্টের পর সর্বোচ্চ ছিল। সেই ধারাবাহিকতায় মঙ্গলবারও বাজারে বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ১৩৭টির দর বেড়েছে, ৮৯টির কমেছে এবং ২৬টির দর অপরিবর্তিত ছিল।

এ জাতীয় আরও খবর

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান

জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কারণ খুঁজছে চসিক

বিদেশি ভাষা শিক্ষায় ল্যাংগুয়েজ ল্যাব স্থাপনের উদ্যোগ

ষড়যন্ত্র পেরিয়ে জনগণের ভোটে সংসদে এসেছি: সরোয়ার আলমগীর

তিস্তা-সোমেশ্বরীতে পানি বাড়ছে, রংপুরে বন্যার আশঙ্কা

শিক্ষামন্ত্রীকে কটাক্ষ হাসনাত আবদুল্লাহর

তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

এমসি কলেজ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

২৪ ঘণ্টায় গ্রেপ্তার না হলে ইন্টারনেট বন্ধের হুঁশিয়ারি