,

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : বন্যায় ক্ষতিগ্রস্ত কোনো পরিবার ত্রাণ ও পুনর্বাসন সহায়তা থেকে বঞ্চিত হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, শুরু থেকেই সরকার কক্সবাজারের বন্যাকবলিত মানুষের পাশে রয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে অতিরিক্ত ত্রাণ ও নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় বন্যা পরিস্থিতি, ত্রাণ কার্যক্রম ও পুনর্বাসন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত সব পরিবারের জন্য সহায়তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের অতিরিক্ত চাহিদা নেওয়া হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী প্রতিটি উপজেলায় বাড়তি বরাদ্দ দেওয়া হচ্ছে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকারের লক্ষ্য শুধু ত্রাণ দেওয়া নয়, বরং ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবন দ্রুত ফিরিয়ে আনা। এজন্য ঘরবাড়ি মেরামত, রাস্তাঘাট, সেতু-কালভার্ট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান পুনর্নির্মাণসহ কৃষি, মৎস্য ও গবাদিপশুর ক্ষয়ক্ষতি বিবেচনায় নিয়ে পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হবে।

পাহাড়ধসে প্রাণহানির বিষয়ে তিনি বলেন, পাহাড়ের পাদদেশে বসবাস ঝুঁকিপূর্ণ। তাই ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা মানুষদের বিকল্প স্থানে জমি ও ঘর দেওয়ার মাধ্যমে পুনর্বাসনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অবৈধভাবে পাহাড় কাটা ও দখলের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। কোনো প্রভাবশালী ব্যক্তিকেও এ ধরনের কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হবে না।

ত্রাণ কার্যক্রমের সমন্বয় প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, জেলা ও উপজেলা প্রশাসনের নেতৃত্বে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সহায়তাকারী প্রতিষ্ঠানের সমন্বয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে।

স্লুইস গেট ও বেড়িবাঁধ সংস্কার প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি নিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের নিয়ে কক্সবাজারের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত

শপথ নিলেন পিএসসির নতুন ৪ সদস্য

সাকিব বাদ, বড় সুখবর পেলেন মোস্তাফিজ

মহিষ চরাতেও দিতে হয় চাঁদা

দেশে অনেক বড় আকারে বিদেশি বিনিয়োগ আসছে: অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল

প্রথমবার সঞ্চালকের ভূমিকায় মাধুরী দীক্ষিত

যুক্তিতর্কে প্রসিকিউশন: জুলাই অভ্যুত্থান দমনে ব্যবহৃত হয় ৩ লাখের বেশি গুলি

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪

সাভারে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী