,

দেশের মানুষকে চাঁদে পাঠাতে চাচ্ছে সরকার : জিএম কাদের

news-image

অনলাইন ডেস্ক : নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের সমালোচনা করে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘ইভিএমএ নির্বাচনে কেউ চ্যালেঞ্জ করতে পারে না, কারণ ব্যালট পেপার থাকে না। ভোটিং মেশিন যে রেজাল্ট দেবে, তাই ঘোষণা হবে। বিষয়টি এমন যে, দেশের মানুষকে চাঁদে পাঠাতে চাচ্ছে সরকার, কিন্তু সেখানে বসবাসের পরিবেশ সৃষ্টি হয়নি।’

আজ বৃহস্পতিবার দুপুরে বনানী জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয় এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জিএম কাদের বলেন, ‘নির্বাচনে সবাই প্রার্থীর নাম পড়ে ভোট দিতে পারে না বলে প্রার্থীর নামের পাশে প্রতীক ব্যবহার করতে হয়, এমন বাস্তবতায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া যুক্তি যুক্ত হবে না।

তিনি আরও বলেন, ‘কাউকে ক্ষমতায় বসাতে জাতীয় পার্টি কারো সঙ্গে জোট করবে না। জাতীয় পার্টি মানুষের স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।’ এসময় সভাপতির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি শফিকুল ইসলাম সেন্টু বলেন, ‘জাতীয় পার্টিকে নিয়ে কেউ ষড়যন্ত্র করতে চাইলে সফল হবে না। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, আপনারা বিরোধী দল দেখেন না, একটু সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখুন দেশে বিরোধীদল আছে কি নেই।’

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা