,

বৃষ্টিতে ভেসে গেল বিসিবি-শ্রীলঙ্কা প্রস্তুতি ম্যাচ

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও বৃষ্টি অব্যাহত থকায় ম্যাচের ফলাফল তো দূরের কথা কোনো ক্রিকেটারই নিজেদের ঝালিয়ে নিতে পারেননি। ফলে দুই ম্যাচ টেস্ট সিরিজের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের বিপক্ষে শ্রীলঙ্কার একমাত্র প্রস্তুতি ম্যাচটি ড্রতেই শেষ হলো।

বুধবার বিকেএসপিতে মাত্র ১০.৫ ওভার খেলা হয়েছে। আগের দিন খেলা হয়েছে ৮.৩ ওভার। সব মিলিয়ে ১৮.২ ওভার খেলে এক উইকেট হারিয়ে ৫০ রান করতে পারে শ্রীলঙ্কা।

বাংলাদেশের একমাত্র সফলতা আসে প্রথম দিন। অধিনায়ক দিমুথ করুনারত্নেকে ব্যক্তিগত ২ রানে ফেরান মুকিদুল ইসলাম।

শ্রীলঙ্কার ওপেনার ওশাদা ফার্নান্দো ৬৮ বলে ৩টি চারের সাহায্যে ২৬ রানে অপরাজিত থাকেন। এছাড়া কুশল মেন্ডেস ২৪ বলে ২২ রানে অপরাজিত থাকেন।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী