,

আমাদের কপাল খারাপ সাকিবকে পাচ্ছি না : পাপন

news-image

স্পোর্টস ডেস্ক : কদিন পরেই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। তবে এরইমধ্যে করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে প্রথম টেস্টে ছিটকে গেছেন দলের সেরা তারকা সাকিব আল হাসান।

সাকিবের প্রথম টেস্টে খেলতে না পারাটা দলের জন্য বড় এক ধাক্কাই মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তবে তিনি বিশ্বসেরা অলরাউন্ডারের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে সংবাদ মাধ্যমকে পাপন এসব বলেন।

পাপন বলেন, ‘সাকিব না থাকায় আমাদের এখন একজন ব্যাটসম্যান ও একজন বোলার কম নিয়ে খেলতে হবে। এটা সমস্যা হলেও এখানে কিছুই করার নেই। আমাদের কপাল খারাপ যে ওকে আমরা পাচ্ছি না। এখন একমাত্র আমরা প্রত্যাশা করতে পারি যে সে সুস্থ হোক।’

সাকিবের সুস্থতা কামনা করেন পাপন আরও বলেন, ‘দোয়া করছি সাকিব যেন দ্রুত সুস্থ হয়ে যায়। কালকে আমার সঙ্গে কথা হয়েছে, বলেছে ও এখন ভালো। ওর না থাকাটা তো অবশ্যই দলের জন্য বড় একটা ধাক্কা। দেখা যাক সাকিবের জায়গায় যে আসবে সে নিজেকে প্রমাণ করতে পারবে এটাই আমরা আশা করছি।’

আগামী ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী