,

ভিলাকে হারিয়ে সিটিকে তাড়া দিচ্ছে লিভারপুল

news-image

স্পোর্টস ডেস্ক : অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে লিভারপুল। আর এই জয়ে শিরোপা জয়ের লড়াইয়ে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটিকে ফের চাপে রাখল ইয়র্গেন ক্লপের শিষ্যরা।

লিগের নিজেদের আগের ম্যাচে ড্র করা লিভারপুল এদিন শুরুতেই পিছিয়ে পড়ে। তবে জোয়েল মাতিপ ও সাদিও মানের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে অল রেডরা।

এদিন তৃতীয় মিনিটেই পিছিয়ে পড়ে লিভারপুল। ওলি ওয়াটকিন্সের শট আলিসন ফেরানোর পরের আক্রমণ থেকে এগিয়ে যায় স্টিভেন জেরার্ডের দল। লুকাস দিনিয়ের ক্রসে লুইসের হেড ফেরালেও গ্লাভসে জমাতে পারেননি আলিসন। আলগা বল ফিরতি শটে জালে উড়িয়ে উচ্ছ্বাসে ভাসেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুইস।

অবশ্য পিছিয়ে পড়ার পর দ্রুতই সমতায় ফেরে লিভারপুল। ষষ্ঠ মিনিটে ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ডের ক্রস ঠিকঠাক ক্লিয়ার করতে পারেননি অ্যাস্টন ভিলার টাইরন মিঙ্গস এবং এরপর বল চলে যায় ভার্জিল ফন ডাইকের পায়ে। ডাচ এই ডিফেন্ডার নিচু ক্রস বাড়ান ছোট ডি-বক্সে। নিখুঁত টোকায় সুযোগ কাজে লাগান মাতিপ।

দ্বিতীয়ার্ধে ৬৫তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। মাঝমাঠ থেকে সতীর্থের লং পাস ধরে বক্সে আড়াআড়ি ক্রস বাড়ান দিয়াস, ফ্লিক হেডে জাল খুঁজে নেন মানে। ম্যাচে আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।

লিগে শীর্ষে থাকা সিটির সমান ৮৬ পয়েন্ট লিভারপুলের। তবে ক্লপের দল এক ম্যাচ বেশি (৩৬) খেলছে। ৩৫ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে একাদশ স্থান আছে অ্যাস্টন ভিলা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড