,

বিরল নজির, বাংলাদেশসহ ১১ দেশের ১১ ক্রিকেটার নিয়ে দল গঠন!

news-image

অনলাইন ডেস্ক : আইপিএলের মতো টি-২০ লিগে বহু দেশের ক্রিকেটারদের একসঙ্গে খেলতে দেখা যায়। তবে তাই বলে কোনও দলের ১১ জন ক্রিকেটার ১১টি আলাদা দেশ থেকে নিয়ে দল গঠনের ঘটনা প্রথম সারির কোনও ক্রিকেট টুর্নামেন্টে বিরল ঘটনা। এবার এমন ঘটনাই ঘটল ফেয়ারব্রেক আমন্ত্রণী টি-২০ টুর্নামেন্টে। এই দলে বাংলাদেশেরও একজন ক্রিকেটার রয়েছেন।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে বার্মি আর্মির নারী দলের হয়ে ১১টি আলাদা দেশের ক্রিকেটার মাঠে নামেন। অবশ্য দিয়েন্দ্রা ডটিন ও শিমাইন ক্যাম্পবেল আলাদা আলাদা দেশের প্রতিনিধি হলেও আন্তর্জাতিক ক্রিকেট খেলেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে।

দেখুন কোন কোন দেশের ক্রিকেটার মাঠে নামলেন একসঙ্গে-
দিয়েন্দ্রা ডটিন: বার্বাডোজ
কাবিশা এগোডেজ: আরব আমিরাত
লরা উলভার্ট: দক্ষিণ আফ্রিকা
হেথার নাইট: ইংল্যান্ড
শিমাইন ক্যাম্পবেল: গায়ানা
ফাতিমা সানা: পাকিস্তান
রুমানা আহমেদ: বাংলাদেশ
তারা নরিস: আমেরিকা
হেনরিয়েট ইশিমউই: রুয়ান্ডা
রুবিনা ছেত্রী: নেপাল
রুচিতা বেঙ্কটেশ: হংকং

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বার্মি আর্মি ১০টি দেশের ক্রিকেটারদের মাঠে নামায় একসঙ্গে। সেক্ষেত্রে ব্রাজিলের রবার্তা আভেরি ও লরা কার্দোসো একসঙ্গে মাঠে নেমেছিলেন বার্মি আর্মির জার্সিতে। দ্বিতীয় ম্যাচে তাদের বদলে দলে জায়গা পান রুবিনা ও রুচিতা। সূত্র: হিন্দুস্তান টাইমস

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী