,

আস্থার প্রতিদান দিয়ে ১০ লাখের তেওয়াটিয়া এখন ৯ কোটি

news-image

ক্রীড়া ডেস্ক : ভারতীয় ক্রিকেটারদের জন্য টাকা উপার্জনের দারুণ এক মঞ্চ (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) আইপিএল। জাতীয় দলের হয়ে অভিষেক না হলেও শুধু আইপিএল খেলেই কাড়াকাড়ি টাকা উপার্জন করা যায়। এই যেমন, রাহুল তেওয়াটিয়া কথায় ধরা যাক।

৭ বছর আগেও আইপিএলে হরিয়ানার এই বাঁহাতির যার দাম ছিল ১০ লাখ রুপি। কিন্তু এবারের আইপিএলের তাঁকে ৯ কোটি রূপিতে দলে ভিড়িয়েছে গুজরাট টাইটানস। ২০২২ আইপিএলে যে কজন তরুণ ক্রিকেটার আলো ছড়াচ্ছেন তার মধ্যে অন্যতম এই তেওয়াটিয়া। রান তাড়ায় দারুণ মুনশিয়ানা দেখাচ্ছেন গুজরাট টাইটানসের এই বাঁহাতি ব্যাটার। অন্তত ৩ ম্যাচে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তেওয়াটিয়া।

এখন পর্যন্ত ১০ ম্যাচে ৩৮ গড়ে করেছেন ১৯০ রান। চড়া দামের প্রতিদান কী দারুণভাবেই না দিচ্ছেন তেওয়াটিয়া!
অথচ ২০১৪ আইপিএলে এই তেওয়াটিয়ার দাম ছিল ১০ লাখ রুপি। সেবার রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল অভিষেক হয়েছিল তার। পরের বছরও খেলেছেন রাজস্থানের হয়ে ওই একই দামে। ১ বছর পর ২০১৭ সালে পাঞ্জাব কিংস তেওয়াটিয়াকে দলে নিয়েছিল ২৫ লাখ রূপিতে।

পরের বছরই দিল্লি ক্যাপিটালসে নাম লেখালে লাখপতি থেকে কোটিপতি বনে যান তেওয়াটিয়া। এক লাফে দাম বেড়ে দাঁড়ায় ৩ কোটি। পরের তিন বছরও খেলে যান এই দামেই। কিন্তু এবারের আইপিএলে নিলামের টেবিল রীতিমতো গরম করে দেন তেওয়াটিয়া। তাকে দলে পেতে গুজরাট খরচ করে ৯ কোটি রুপি।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী