,

এবার ঈদে টাইগারদের স্বপ্নও গেছে বাড়ি

news-image

অনলাইন ডেস্ক : ব্যস্ত সূচি, পেশার তাগিদ; জাতীয় ক্রিকেট দলের অনেকেরই ঈদ কিংবা বিশেষ দিনগুলো কাটে বিদেশের মাটিতে। স্বজনহীনতার সেইসব উৎসব অনেকটা নিঃসঙ্গতার হাজার বছরের মতো আকূলতায় ভরা। অনেককেই স্বজনদের সাথে উৎসবের আনন্দ ভাগ করে নিতে হয় ভিডিও কলে। তবে এবারের ঈদ আর তেমন মন খারাপের হচ্ছে না, মুঠোফোনের পর্দায় মেটাতে হচ্ছে না দূর আলিঙ্গনের স্বাদ। এবার ক্রিকেটারদের ঈদ হবে স্বজনদের সামনে মুখোমুখি বসিবার; সরাসরি-স্বশরীরে আনন্দ ভাগ করে নেওয়ার।

ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শেষ করেই তাই মোসাদ্দেক হোসে সৈকতরা পাড়ি দিয়েছে বাড়িতে। তবে এবার ঈদেও ক্রিকেটারদের তাড়া আছে, ঈদের পরই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি। কয়েকদিনের ছুটি কাটিয়ে তাই ফিরতে হবে ক্যাম্পে।

আর সেই স্বল্প ছুটিকে কাজে লাগিয়ে ঈদ আনন্দে মাততে ৩০ এপ্রিল ডিপিএল পর্ব শেষ করেই সেদিন রাতেই বাড়ির পথ ধরেছেন শ্রীলঙ্কা সিরিজে টেস্ট দলে ডাক পাওয়া নুরুল হাসান সোহান।
টেস্ট অধিনায়ক মুমিনুল হকও গত রবিবার কক্সবাজারে নিজ বাড়িতে গেছেন ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করে নিতে। বাংলার ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল খ্যাত ক্রিকেটার মুশফিকুর রহিমও বাবা-মার সাথে ঈদ করতে গেছেন নিজ জেলা বগুড়ায়। জানা গেছে, অলরাউন্ডার সাকিব আল হাসানও নিজ জেলা মাগুরায় ঈদ করতে পারেন।

ঈদ কাটিয়ে ৮ মে শ্রীলঙ্কা সিরিজের জন্য রিপোর্টিং করতে হবে ঢাকায়। তারপর রাজধানীর পাট চুকিয়ে সোজা প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামে যাবেন ক্রিকেটাররা। সেখানে ৯ মে থেকে অনুশীলন শুরু হবে। সিরিজের প্রথম টেস্ট১৫ মে, চট্টগ্রামে। আর দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ মে ঢাকায়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড