,

হাজার কোটির ক্লাবে বক্স অফিস মনস্টার কেজিএফ: চ্যাপ্টার ২

news-image

বিনোদনডেস্ক : মুক্তির পর থেকেই রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ডের রচনা করে চলেছে বক্স অফিস মনস্টার ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। এরই ধারাবাহিকতায় চতুর্থ সিনেমা হিসেবে ১ হাজার কোটি রুপির ক্লাবে প্রবেশ করে অলটাইম ব্লকবাস্টার খেতাব পেয়ে গেছে সিনেমাটি।

কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে এটিই প্রথম সিনেমা যেটি মাত্র ১৫ দিনে ১০০৬+ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছে।

ভারতের বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা খবরটি নিশ্চিত করে জানান, ‘দঙ্গল’, ‘বাহুবলি ২’ ও ‘আরআরআর’-এর পর চতুর্থ ভারতীয় সিনেমা হিসেবে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ ১ হাজার কোটি রুপির বেশি আয় করলো।

এদিকে হিন্দিতে অবিশ্বাস্য রেকর্ড গড়েছে ‘কেজিএফ ২’। ইতোমধ্যে ৩৫৩ কোটি রুপি আয় করে ফেলেছে। ফলে সিনেমাটি অলটাইম ব্লকবাস্টার খেতাব পেয়ে গেছে। আরও চমকপ্রদ ব্যাপার হলো, এটি সবচেয়ে কম সময়ে ২৫০ কোটি ও ৩০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে।

প্রশান্ত নীলের রচনা ও পরিচালনায় কেজিএফ: চ্যাপ্টার ২ সিনেমায় ইয়াশ, সঞ্জয় দত্ত ছাড়াও রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ, শ্রীনিধি শেঠিসহ আরও অনেকে অভিনয় করেছেন।

২০১৮ সালে মুক্তি পায় ‘কেজিএফ : চ্যাপ্টার ওয়ান’ সিনেমা, যা বিশ্বজুড়ে তুমুল সাড়া ফেলেছিলো। সাফল্যের ধারাবাহিকতায় এর তৃতীয় কিস্তিও নির্মাণ হবে, সেই ইঙ্গিত মিলেছে পরিচালক প্রশান্ত ও নায়ক ইয়াশের কাছ থেকে।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি