,

এবার তাসকিনের ঘরে এলো রাজকন্যা

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ মাঠের ক্রিকেটে ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন। তার আগুনে বোলিংয়ে পুড়েছে দক্ষিণ আফ্রিকা, ইতিহাস গড়েছে বাংলাদেশ দল। এবার মাঠের বাইরেও দারুণ এক সুখবর পেয়েছেন এই ক্রিকেটার। তার ঘর আলো করে এসেছে ফুটফুটে এক রাজকন্যা।

আজ শুক্রবার ভোরে দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন ২৭ বছর বয়সী এ পেসার। তাসকিন আহমেদ ও সৈয়দা রাবেয়া নাঈমা দম্পতির কোলজুড়ে এসেছে কন্যা সন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে তাসকিন নিজেই এ সুখবর জানিয়েছেন।

এদিন সকালে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে তাসকিন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমি কন্যা সন্তানের বাবা হলাম। সবাই তার জন্য দোয়া করবেন। আমিন।’

এর আগে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর ছেলের বাবা হয়েছেন তাসকিন। তার ছেলের নাম তাশফিন আহমেদ রিহান।

তাসকিন ও সৈয়দ রাবেয়া নাঈমার ৫ বছরের দাম্পত্যে এবার দ্বিতীয় সন্তানের জনক-জননী হলেন তারা। এর আগে ২০১৭ সালের ৩১ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী