,

শ্রীলঙ্কার বিপক্ষে মিরাজের জায়গায় নাঈম

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা সফর থেকে দেশে ফিরে ডিপিএলে শেখ জামালের হয়ে খেলতে গিয়ে আঙ্গুলের হাড় ভেঙে যায় মেহেদী হাসান মিরাজের। শেখ জামালের হয়ে ফিল্ডিংয়ের সময় পাওয়া এই চোটেই শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন অফ স্পিনার নাঈম হাসান।

বুধবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি জানান, মিরাজের আঙুলের এক্স রে করার পর সেখানে চিড় ধরা পড়েছে। তার আহত জায়গা আপাতত বেঁধে রাখা হয়েছে। এই অবস্থায় আগামী তিন সপ্তাহের জন্য তার বিশ্রামে থাকা লাগবে। সে মোতাবেক আসন্ন শ্রীলঙ্কা সিরিজে তাকে দলে পাওয়া যাচ্ছে না।

মিরাজের ছিটকে যাওয়ায় শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডে ডাক পড়েছে অফ স্পিনার নাঈম হাসানের। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের সিরিজের প্রথমটি হবে ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর ঢাকায় ফিরে ২৩ মে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট।

শ্রীলঙ্কা সিরিজের জন্য বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও শরীফুল ইসলাম।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী