,

কিশোরী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে অনুর্ধ্ব-১৭ দলের এক কিশোরী ফুটবলারকে ধর্ষণের অভিযোগে ওয়াহিদুল আলম ফকির ওরফে ফয়সাল নামের ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বেলা আড়াইটার দিকে গাজীপুর জেলার গাছা থানার ছয়দানা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওয়াহিদুল আলম ফকির নান্দাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। উপজেলা ছাত্রলীগে বর্তমানে কমিটি না থাকলেও ওয়াহিদুল এখনো অনেক কিছু নিয়ন্ত্রণ করেন বলে জানা গেছে।

এদিকে আজ দুপুরের দিকে নান্দাইল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা চলাকালীন সময়ে স্থানীয় সাংসদ আনোয়ারুল আবেদীন খানের ফোনে ওয়াহিদুল আলম ফকিরকে গ্রেপ্তারের সংবাদ আসে। পরে তিনি খবরটি সভায় অবহিত করেন।

ওই সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুর, নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) ওবায়দুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বৈঠকে কয়েকজন জনপ্রতিনিধি ওই ছাত্রলীগ নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, মামলায় ওয়াহিদুল আলম ফকির ওরফে ফয়সাল ও অজ্ঞাত দুইজনকে আসামি করা হয়েছে। তদন্ত চলছে, অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী