,

ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দুবাই যাচ্ছেন জাহানারা-রুমানা

news-image

ক্রীড়া প্রতিবেদক : ফ্র্যাঞ্চাইজি লিগ এখন বিশ্বজুড়েই ভীষণ জনপ্রিয়। ছেলেদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের মতো মেয়েদের লিগ সব দেশে ছড়িয়ে না পড়লেও ভারত ও অস্ট্রেলিয়া নিয়মিতই তা আয়োজন করছে। এবার মেয়েদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে হংকংয়ের ফেয়ারব্রেক।

হংকংয়ের এই টুর্নামেন্টটি আগামী ১ মে দুবাইয়ে শুরু হবে। যাতে খেলতে যাচ্ছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার জাহানারা আলম আর রুমানা আহমেদ। আগামী ৩০ এপ্রিল দেশ ছাড়ার কথা রয়েছে তাদের।

৩০ বছর বয়সী রুমানা আহমেদ মূলত লেগস্পিনিং অলরাউন্ডার। টি-টোয়েন্টিতে ৬৯ ম্যাচে তার ৭৪৮ রানের সঙ্গে রয়েছে ৬১ উইকেট। এবারই প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন তিনি।

অন্যদিকে জাহানারা আলমের অভিজ্ঞতা আছে নারী আইপিএলে খেলার। ২৯ বছর বয়সী ডানহাতি এই পেসার ৭১ টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছেন ৫৫ উইকেট।

৬ দলের এই টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ২০টি। যেখানে ৩৫টি দেশের ৯০ জন নারী ক্রিকেটার অংশ নেবেন। বাংলাদেশের জাহানারা খেলবেন টুর্নামেন্টটির দল ফ্যালকনে, রুমানার দলের নাম বার্মি আর্মি।

২০১৮ সালে ছোট পরিসরে যাত্রা শুরু করেছিল ফেয়ারব্রেক। এবার তারা বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। ফ্র্যাঞ্চাইজি এই ক্রিকেট লিগটিকে স্বীকৃতি দিয়েছে আইসিসি।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী