,

এবার কোচের ভূমিকায় রাজ্জাক

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক প্যানেলের দায়িত্ব পালন করছেন সাবেক বামহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। তবে অল্প কিছুদিনের মধ্যেই নতুন আরেকটি ভূমিকায় দেখা যাবে তাকে। এবার হাই পারফরম্যান্স ইউনিটের আসন্ন ক্যাম্পে স্পিন পরামর্শকের দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি। ক্যাম্প শুরু হবে আগামী ১৪ মে। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাতকারে রাজ্জাক জানিয়েছেন, ‘যদি সব কিছু পরিকল্পনা অনুসারে চলে। তাহলে আমি এইচপির ক্যাম্পে যোগ দেবো।’

পরামর্শকের ভূমিকায় কাজ শুরু করলেও রাজ্জাক বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করে বলেন,‘আসলে বিষয়টা এমন নয় আমি কোচিংয়ে মনোনিবেশ করেছি। তবে মনে হয় আমার সেই অভিজ্ঞতা আছে, যা তরুণদের সঙ্গে শেয়ার করতে পারি। তাতে যদি ওরা সুবিধা পায়, সেটাই আমার কাছে তৃপ্তিদায়ক। আমার কাছে মনে হয়, এটা রোমাঞ্চকর এক অভিজ্ঞতা হবে।’

বিসিবির এইচপি ইউনিটের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় জানিয়েছেন, এই মুহূর্তে বিদেশি কাউকে পরামর্শক হিসেবে না পাওয়াতেই রাজ্জাকের দ্বারস্থ হয়েছেন তারা। দুর্জয় বলেছেন, ‘আমরা এখনও বিদেশি স্পিন কোচ বা পরামর্শক পাইনি। তাই রাজ্জাককে এইচপি ক্যাম্পে নিতে চেষ্টা করছি। আশা করছি, সে যদি সবকিছু ম্যানেজ করতে পারে, তাহলে অসাধারণ কাজ করতে পারবে। তার দিক নির্দেশনাও ছেলেদের দক্ষতা বাড়াতে সহয়তা করবে।’

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী