,

ভাতিজার বটির আঘাতে চাচার মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার শিবগঞ্জে আপন ভাতিজার বটির আঘাতে আহত চাচা জাকিরুল ইসলামের (৩৫) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ময়নাতদন্ত শেষে আজ মঙ্গলবার দুপুরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হলে বিকেল সাড়ে ৩টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নিহত জাকিরুল ইসলাম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা। তাকে হত্যার ঘটনায় গতকাল রাতে ভাতিজা তুহিন ও তার স্ত্রী মীম আক্তারকে আটক করেছে পুলিশ। পরে তাদের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। শিবগঞ্জ থানার এসআই জিন্নুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

নিহত জাকিরুলের স্ত্রী চম্পা বেগম বলেন, ‘গত ১৫ এপ্রিল দুপুরে পারিবারিক কলহের তুচ্ছ ঘটনায় আমার স্বামীর বড় ভাইয়ের ছেলে তুহিন বাড়িতে এসে আমার স্বামীকে বটি দিয়ে মাথায়, কাঁধে ও দুই হাতে আঘাত করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে ১০ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার মারা যান।’

নিহতের ছোট ভাই আব্দুর রহিম বাদশা বলেন, ‘বটির আঘাতে আমার চাচার মুত্যু হয়েছে।’

শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস বলেন, ‘ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। দুজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়