,

অনন্য উচ্চতায় এনামুল

news-image

নিউজ ডেস্ক : ইতিহাস গড়লেন এনামুল হক বিজয়। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) প্রাইম ব্যাংকের এই ওপেনার এক আসরে ছুঁয়েছেন এক হাজার রানের মাইলফলক। ডিপিএলের ইতিহাসে এর আগে কেউ এক আসরে এক হাজার রান করতে পারেননি।

এক হাজার রানের মাইলফলক স্পর্শ করার পরই ব্যাট তুলে উদযাপন করেন বিজয়। সেই সঙ্গে শুভেচ্ছা পান ওয়ানডে দলের অধিনায়ক তামিমসহ তার দলের সতীর্থদের। এমনকি প্রতিপক্ষ দলের সতীর্থরাও তাকে অভিনন্দন জানান।

আজকের ম্যাচ শুরুর আগে ১৩ ম্যাচে দুই সেঞ্চুরি ও আট ফিফটিতে ৯৩০ রান করেছিলেন বিজয়। দুর্দান্ত ফর্ম ধরে রেখে আজও ফিফটি পেয়েছেন তিনি।

বিজয় ছাড়াও এবার ৮০০ রান করেছেন লেজেন্ডস অব রূপগঞ্জের অভিজ্ঞ ব্যাটার নাইম ইসলাম। আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৪২ রান করার পর চলতি লিগে ১৪ ম্যাচে নাইমের মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৮৩৬ রান।

বিজয়সহ ডিপিএলে এখন পর্যন্ত আটশ রান পার করা ব্যাটার রয়েছেন চারজন। নাইম ইসলাম ৮৩৬*, সাইফ হাসান ৮১৪, নাইম শেখ ৮০৭ রান।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী