,

মৃত দুই সন্তানের পাশে আহত মা, পিতার দাবি শিশু হত্যা

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : ঘ‌রের ভিতরে নিহত দুই শিশু সন্তানের পাশেই আহত অবস্থায় পরে ছিলেন মা। তবে নিহতের বাবা ইউসুফের দাবি এটি হত্যা। রোববার টাঙ্গাইলের ভুঞাপুরে নিকরাইল ইউনিয়নের পূর্নবাসন এলাকায় এই ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন, ইউসুফের ছে‌লে সা‌জিম (৬) ও তার ভাই ৪ মাস বয়স্ক সা‌নি। আহত হয়েছেন শিশু‌দের মা সা‌হিদা বেগম । তাকে উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে নিহতের বাবা শিশুসহ তাদের মাকে ঘুমন্ত অবস্থায় রেখে মাছ ধরতে যায়। সকাল ১১টা বাজলেও সাহিদা ঘর থেকে বের না হলে ডাকাডাকি করেও তার কোন সারাশব্দ পাওয়া যায়নি। পরে শিশুদের বাবাকে খবর দেওয়া হলে তিনি এসে স্থানীয়দের সহযোগিতায় লোহা দিয়ে ঘরের বেড়া খুলে ভেতরে শিশুদের মৃত অবস্থায় ও শাহিদাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তবে পিতার দাবি শিশুদের হত্যার পর ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যার চেষ্টা করে মা। তখন ফ্যানের পাখা ভেঙে পড়ে আহত হন তিনি। এ বিষয়ে ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ফ‌রিদুল ইসলাম কোন মন্তব্য করতে রাজি হয়নি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড