,

কাউন্টিতে ইতিহাস গড়লেন পাকিস্তানের শান মাসুদ

news-image

স্পোর্টস ডেস্ক : ইংলিশ কাউন্টি ক্রিকেটে ডার্বিশায়ারের হয়ে দুর্দান্ত খেলছেন পাকিস্তানের ব্যাটসম্যান শান মাসুদ। প্রথম ম্যাচে সাসেক্সের বিপক্ষে ২৩৯ রানের ইনিংস ও পরদিন লেস্টাশায়ারের বিপক্ষে ২১৯ রানের ইনিংস খেলেন তিনি। এর মধ্য দিয়ে পাকিস্তানের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে কাউন্টি ক্রিকেটে ব্যাক টু ব্যাক ডাবল সেঞ্চুরি করার দৃষ্টান্ত স্থাপন করলেন মাসুদ।

লেস্টাশায়ারকে মাত্র ২১৩ রানে গুটিয়ে দেওয়ার পর, দ্বিতীয় দিনে পুরো সময় জুড়েই চলল ডার্বিশায়ারের ব্যাটিং দৌরাত্ম্য। তার নেপথ্যে শান মাসুদ। গোটা ইনিংসে তার আগ্রাসী ভঙ্গিমায় ব্যাটিং সবারই নজর কেড়েছে।

ডার্বিশায়ারের ইতিহাসে এর আগেও কোনও ব্যাটার পরপর দুই ইনিংসে দুইশত রান করেননি। শানই প্রথম এই রেকর্ড গড়লেন। ১৯৩৩ সালে ইফতিকার আলি খান পতৌদি শেষ এশিয়ান ব্যাটার হিসেবে পরপর কাউন্টি ম্যাচে দ্বিশতরান করেছিলেন। তার ৮৯ বছর পর এই কীর্তি ঘটালেন শান। পাকিস্তানি তারকার পাশাপাশি ডার্বির হয়ে ওয়েন ম্যাডসেন ৯৪ রানের একটি সুন্দর ইনিংস খেলেন।

কাউন্টি ক্রিকেটের চলতি আসরে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় শীর্ষে রয়েছেন মাসুদ। দুই ম্যাচে চার ইনিংসে তার মোট রান এখন ৬১১। তিনি চার ইনিংসে ৯১, ৬২, ২৩৯ ও ২১৯ রান করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী