,

লিস্ট ‘এ’ ক্রিকেটে বিজয়ের ইতিহাস

news-image

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি আসর যেন স্বপ্নের মতো কাটছে এনামুল হক বিজয়ের। এবারের আসরের শুরু থেকেই উড়ন্ত ফর্মে থেকে ব্যাট হাতে রীতিমত রানের ফোয়ারা ছোটাচ্ছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। দুর্দান্ত ফর্মে থেকে বিজয় এবার লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসই গড়ে ফেললেন তিনি। ডিপিএলের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এই ওপেনার।

বৃহস্পতিবার সাভারে বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে খেলতে নেমেই ডিপিএলের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ওপেনার বিজয়। ফর্মের তুঙ্গে থাকা এই ব্যাটসম্যান এবার মাঠে নামা প্রায় সব ম্যাচেই তুলে নিয়েছেন অর্ধশত রান। প্রথম শ্রেণিতে নিজের ব্যক্তিগত সর্বোচ্চ ১৮৪ রানের ইনিংসসহ দুইটি সেঞ্চুরিও আছে বিজয়ের নামের পাশে।

লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর ডিপিএলের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল সাইফ হাসানের দখলে। ২০১৮-১৯ মৌসুমের প্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বরের হয়ে ১৬ ম্যাচে ৬২.৬১ গড়ে ৮১৪ রান করেছিলেন তিনি। আজ লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ১০ রানের সময়ই সাইফ হাসানের রেকর্ড নিজের করে নিয়েছেন এনামুল হক বিজয়।

চলতি ডিপিএলে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করে চলেছেন বিজয়। ১২ ম্যাচে ৭৪.৬৪ গড়ে, ৯৭.৩৯ স্ট্রাইক রেটে রান করেছেন। ৬টি অর্ধশতকের সঙ্গে তার নামের পাশে আছে ২টি শতক।

আজকের ম্যাচেও দলীয় সর্বোচ্চ ৭৩ রান করেছেন বিজয়। এই নিয়ে চলতি মৌসুমে বিজয়ের ব্যাট থেকে আসলো ৮৭৮ রান। এবারের ডিপিএলে ব্যাট হাতে বিজয়ের এই রেকর্ড রানস্ট্রীক কোথায় গিয়ে থামে সেটিই দেখার বিষয়।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী