,

পাঞ্জাবকে গুঁড়িয়ে দিল্লির দাপুটে জয়

news-image

স্পোর্টস ডেস্ক : পাঞ্জাব কিংসকে ১১৫ রানে গুঁড়িয়ে দিয়ে ৯ উইকেটের দাপুটে জয় পেয়েছে মোস্তাফিজদের দিল্লি ক্যাপিটালস। এই জয়ে ৬ ম্যাচে ৬ পয়েন্ট অর্জণ করল ঋষভ পন্থের নেতৃত্বাধীন দলটি।

বুধবার মুম্বাইয়ের ব্রার্বোন স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১১৫ রানেই অলআউট হয় পাঞ্জাব কিংস। বল হাতে ৪ ওভারে ২৮ রান খরচ করে ১ উইকেট শিকার করেন মোস্তাফিজ। ফিল্ডিংয়ে তালুবন্ধি করেন পাঞ্জাবের হয়ে খেলা ইংলিশ তারকা ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর ক্যাচ।

ইনিংসের শেষ ওভারে মাত্র ৪ রান খরচ করেন মোস্তাফিজ। তার ওই ওভারে পাঞ্জাবের শেষ ব্যাটসম্যান আর্শদীপ সিংকে রান আউট করেন দিল্লির উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ।

১২০ বলে ১১৬ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করেন দিল্লি দুই ওপেনার পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নার। ৬.৩ ওভারে ৮৩ রানের জুটি গড়ে ফেরেন পৃথ্বী। তার আগে মাত্র ২০ বল খেলে ৭টি চার আর এক ছক্কায় ৪১ রান করে ফেরেন ভারতীয় এই তারকা ব্যাটার।

এরপর সরফরাজ খানকে সঙ্গে ৫৭ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন দিল্লির অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। দলের জয়ে ৩০ বলে ১০টি চার আর এক ছক্কায় অপরাজিত ৬০ রান করেন ওয়ার্নার।

চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে টুর্নামেন্টের হট ফেবারিট মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে শুভ সূচনা করে দিল্লি ক্যাপিটালস।

এরপর চলতি আইপিএলের নতুন দুই ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স ও লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে টানা হেরে যায় দিল্লি।

নিজেদের চতুর্থ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২১৫ রানের পাহাড় গড়ে দিল্লি জয় পায় ৪৪ রানে।

তবে সবশেষ ম্যাচে বিরাট কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১৯০ রান তাড়ায় দিল্লি হারে ১৬ রানে।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী