,

আবারও বেবি বাম্পের ছবিতে হাজির সোনম

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সোনম কাপুর প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন। গত ২১ মার্চ সুখবরটি জানান সোনম নিজেই। সে সময় সামাজিকমাধ্যমে বেবি বাম্পসহ তোলা ছবিও শেয়ার করেন অভিনেতা অনিল কাপুরকন্যা। এরপর আরও একাধিকবার বেবিবাম্পের ছবি প্রকাশ করেন তিনি।

আবারও সামাজিকমাধ্যমে নিজের বেবি বাম্পসহ ছবি প্রকাশ করলেন সোনম। ছবিগুলোতে কালো পোশাকে দেখা যায় এ অভিনেত্রীকে। নিজের এই পোস্টে মা সুনীতা কাপুর, স্বামী আনন্দ আহুজা এবং বোন রিহা কাপুরকেও ট্যাগ করেছেন এই তারকা।

নতুন করে বেবিবাম্পের ছবি প্রকাশ করেও নজর কেড়েছেন সোনম। অনেকেই তার ছবিগুলোর নিচে ইতিবাচক মন্তব্য করছেন। শুভকামনা জানাচ্ছেন।

উল্লেখ্য, ২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে ঘর বাঁধেন সোনম কাপুর। বিয়ের পর বেশিরভাগ সময় লন্ডনের নটিং হিল বাংলোতেই কাটিয়েছেন তারা। সেখান থেকে প্রায়ই ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও শেয়ার করতে দেখা যায় অভিনেত্রীকে। বর্তমানে প্রথম সন্তানের মা হওয়ার অপেক্ষায় আছেন এই বলি তারকা।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি