,

রাজধানীতে ‘চোর সন্দেহে’ কিশোরকে পিটিয়ে হত্যা

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর ধানমন্ডি এলাকায় এক কিশোরকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার সকালে ধানমন্ডির ৫ নম্বর রোড থেকে গুরুতর অবস্থায় ওই কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সোয়া ৩টার দিকে তার মৃত্যু হয় বলে জানান ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মোয়াজ্জেম হোসেন।

নিহত মো. পলাশ মিয়া (১৯) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর গ্রামের রিকশা চালক জয়নাল আবেদিনের ছেলে। রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি।

উপ-পরিদর্শক মোয়াজ্জেম জানান, স্থানীয়দের ভাষ্য মতে, ভোর সাড়ে ৫টার দিকে পলাশ ধানমন্ডির ৫ নম্বর রোডের একটি বাসায় চুরি করতে ওঠে। পরে চোর চোর বলে ধাওয়া করে তারা পলাশকে আটক করে এবং গণধোলাই দিয়ে জরুরি সেবার নম্বর ৯৯৯ এ ফোন করে।

খবর পেয়ে পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি