,

আইপিএলে কম রান দেওয়ার তালিকায় মোস্তাফিজ ৩ নম্বরে

news-image

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এখন পর্যন্ত বল হাতে দারুণ করছেন মোস্তাফিজুর রহমান। উইকেট না পেলেও সবচেয়ে কম রান দিয়ে বোলিংয়ের কাজটা ঠিকঠাক করে যাচ্ছেন ফিজ। কমপক্ষে ১২ ওভার বোলিং করে সবচেয়ে কম রান দিয়েছেন এমন বোলারদের তালিকায় ৩ নম্বরে আছেন তিনি।

দিল্লির প্রথম ম্যাচে সুযোগ পাননি মোস্তাফিজ। দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেই নিজের মূল্য বুঝিয়েছেন এই বাংলাদেশি পেসার। গুজরাট টাইটানসের বিপক্ষে দল হারলেও ২৩ রান ৩ উইকেট নিয়ে চমক দেখিয়েছিলেন তিনি।

দ্বিতীয় ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষেও মোস্তাফিজ ছিলেন মিতব্যয়ী। কোনো উইকেট না পেলেও দিয়েছিলেন ২৬ রান। নিজের তৃতীয় ম্যাচে এসে এবারের আসরে প্রথম জয়ের দেখা পেয়েছিলেন কাটার মাস্টার। উইকেটশূন্য মোস্তাফিজ ৪ ওভার বোলিং করে ২১ রান দিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।

৩ ম্যাচে ১২ ওভার বোলিং করে মোস্তাফিজ দিয়েছেন ৭০ রান। ৩ ম্যাচে ৩ উইকেট পেলেও ইকোনমি নজরকাড়া। ওভারপ্রতি গড়ে রান দিয়েছেন ৫.৮৩, যা আইপিএলে এখন পর্যন্ত তৃতীয় সর্বনিম্ন ইকোনমি। এই তালিকায় মোস্তাফিজের ওপরে আছে শুধু সুনীল নারাইন ও হার্শাল প্যাটেল।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী