,

২৪ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাবে বাংলাদেশ!

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে ২০০৩ সালে সর্বশেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ। এরপর বাংলাদেশ আর টেস্ট খেলার আমন্ত্রণ পায়নি।

বিসিবি কার্যালয়ে শ্রীলঙ্কা সিরিজ নিয়ে নির্বাচকদের সঙ্গে সভা শেষে এ কথা জানান বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেছেন, ‘ইংল্যান্ডের সঙ্গে এখনো কথা হচ্ছে। নিশ্চিত হয়নি। আমরা চেষ্টা করছি ইংল্যান্ডে গিয়ে একটা সিরিজ খেলতে। আমরা আশা করছি ওদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাব। অস্ট্রেলিয়া ২০২৭ সালে দুটো টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। এখনো নিশ্চিত হয়নি। ২০২৬ সালে ওরা আসবে। অস্ট্রেলিয়া আছে, ইংল্যান্ড আছে, সাউথ আফ্রিকা আছে, তাদের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ তো আছেই। কিছু কিছু সিরিজ মোটামুটি নিশ্চিত হয়েছে, পরে আপনারা জানতে পারবেন।’

আপাতত আলাপ আলোচনায় বাংলাদেশের এফটিপিতে ৪০ টেস্ট, ৭০টি ওয়ানডে আর ৭৬টি টি-টোয়েন্টি খেলার সূচি প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে। তবে সেটা বদল হতে পারে।

জালাল ইউনুস জানান, ‘আলাপ আলোচনা করে যেগুলো চূড়ান্ত করেছি এর মধ্যে ৪০+ টেস্ট , ৭০+ ওডিআই, ৭৬+ আছে টি-টোয়েন্টি। হতে পারে এখান থেকে কিছু বদল হতে পারে। এইগুলো আইসিসি ইভেন্টের বাইরে। এরপর আইসিসির ইভেন্ট তো আছেই। এর মধ্যে ট্রাইনেশন সিরিজও খেলতে পারি।’

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী