,

সেই ২ বিমানের একটি এখন উড়তে পারে

news-image

নিজস্ব প্রতিবেদক : ধাক্কা খেয়ে বিকল হয়ে পড়া বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি বোয়িং উড়োজাহাজের একটি আবারও উড়তে শুরু করেছে। বিকল হওয়ার চার দিনের মাথায় গত বৃহস্পতিবার উড়োজাহাজটি (রাঙা প্রভাত) সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওনা হয়। বিকল হয়ে পড়া অপর বিমানটিও উড়াল দেওয়ার অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে (বিমান রাখার জায়গা) আগে থেকেই বোয়িং ৭৭৭ উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের জন্য রাখা ছিল। গত রবিবার দুপুরে আরেকটি (বোয়িং ৭৩৭) উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের জন্য হ্যাঙ্গারের দিকে নেওয়া হয়।

হ্যাঙ্গারের ভেতরে প্রবেশ করানোর সময় ৭৩৭ উড়োজাহাজের সামনের অংশের সঙ্গে ভেতরে থাকা ৭৭৭ উড়োজাহাজের পেছনের অংশে ধাক্কা লাগে। এতে দুটি উড়োজাহাজই ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে বোয়িং ৭৭৭ উড়োজাহাজের সামনের অংশে থাকা ‘ওয়েদার র‌্যাডম’ নষ্ট হয়ে যায়। আর লেজের ‘ভার্টিক্যাল স্ট্যাবিলাইজার’ ভেঙে যায় বোয়িং ৭৩৭ উড়োজাহাজের।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য