,

নববর্ষে কাশিমপুর কারাগারে চট্টগ্রামের ‘মেজবান’

news-image

গাজীপুর প্রতিনিধি : নববর্ষ উপলক্ষে আজ কাশিমপুর কারা কমপ্লেক্সে বন্দিদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। একটি কারাগারে চট্টগ্রামের ‘মেজবান’ খ্যাত খাবার পরিবেশন করা হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার—১ এর সুপার নুরুন্নবী ভূইয়া জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার—১ এ বন্দির সংখ্যা হলো প্রায় দেড় হাজার। তাদের মধ্যে ৭৩ জন ফাঁসির এবং ১৭২ যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দি রয়েছেন। নববর্ষ উপলক্ষে এ কারাগারের বন্দিদের সন্ধ্যায় ইফতারি ছাড়াও রাতে জন্য চট্টগ্রামের মেজবান খ্যাত খাবার মাংস—ভাত, মাছ, কোল্ড ড্রিংস ও সালাদের আয়োজন করা হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগারের জেলার দেব দুলাল জানান, এ কারাগারে দুই হাজার ৯০০ বন্দি রয়েছেন। তাদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাড়ে ৮শ’ ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দি রয়েছেন সাতশ’। এ কারাগারে নবর্ষের রাতে পোলাও—মাংস, ডিম, মিষ্টি, কোল্ড ড্রিংস, পান—সুপারি ও সালাদ দেয়া হচ্ছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার—২ এর জ্যেষ্ঠ সুপার আব্দুল জলিল জানান, এই কারাগারে বন্দির সংখ্যা দুই সহস্রাধিক। তাদের মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শতাধিক এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দি হলো ৪শ’র মতো। এ কারাগারেও আজ প্রায় একই খাবারের ব্যবস্থা করা রয়েছে। এ কারাগারে সকালে বন্দিদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছে।

অপরদিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের এক কর্মকর্তা জানান, এখানে মোট বন্দির সংখ্যা ৭৯৮ জন। তাদের সঙ্গে রয়েছে বন্দিদের আরও ৭৭ জন শিশু। এখানে ফাঁসির ৩০ জন এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দি রয়েছেন ৬৫ জন। নববর্ষে উপলক্ষে এ দিন সকালে বন্দিদের অংশগ্রহণে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাদের জন্য রাতে বিশেষ খাবারের মধ্যে রয়েছে পোলাও—মাংস, পান—সুপারি, সালাদ ও কোল্ড ড্রিংস।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড