,

হুমায়ুন আজাদ হত্যা মামলার রায় আজ

news-image

আদালত প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হুমায়ুন আজাদ হত্যা মামলায় আজ বুধবার রায় ঘোষণা করবেন আদালত। ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আল মামুন এ রায় ঘোষণা করবেন। গত ২৭ মার্চ মামলার যুক্তিতর্কের শুনানি শেষে এ দিন ঠিক করা হয়।

২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি একুশে বইমেলা থেকে বাসায় ফেরার পথে বাংলা একাডেমির উল্টো দিকের ফুটপাতে জঙ্গি হামলার শিকার হয়ে মারাত্মক আহত হন হুমায়ুন আজাদ। এরপর তিনি ২২ দিন সিএমএইচ হাসপাতালে এবং ৪৮ দিন ব্যাংককে চিকিৎসারত ছিলেন। ২০০৪ সালের ১২ আগস্ট তিনি জার্মানির মিউনিখে মারা যান।

মামলার আসামি জেএমবির শূরা সদস্য মিজানুর রহমান মিনহাজ ওরফে শফিক ও আনোয়ার আলম ওরফে ভাগ্নে শহিদ কারাগারে এবং জামায়াতে মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) শূরা সদস্য সালাহউদ্দিন ওরফে সালেহীন, রাকিবুল হাসান ওরফে হাফিজ মাহামুদ ও নুর মোহাম্মদ সাবু পলাতক। ২০১২ সালের ৩০ এপ্রিল সিআইডির পরিদর্শক লুৎফর রহমান ওই ৫ আসামিকে অভিযুক্ত করে চার্জশিট দেন।

২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি প্রিজনভ্যান থেকে যে ৩ আসামি ছিনিয়ে নেয় জঙ্গিরা, তাদের মধ্যে সালাহউদ্দিন সালেহীন এবং রাকিবুল হাসান রয়েছে। রাকিব ওইদিন রাতেই ধরা পড়ে এবং পরে ‘ক্রসফায়ারে’ নিহত হয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড