,

ভাইকে অর্থমন্ত্রীর পদ থেকে সরালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

news-image

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশে দেশটির অর্থমন্ত্রীর পদ থেকে তার ভাই বসিল রাজাপাকশেকে বাদ দিয়েছেন। সেইসঙ্গে দেশটিতে তিনি একটি ঐকমত্যের সরকার গঠনের ডাক দিয়েছেন।

শ্রীলঙ্কায় চলমান অর্থনৈতিক সংকট ও ক্ষমতাসীন জোটের অভ্যন্তরীণ ফাঁটলের মধ্যে এসব পরিবর্তন আসছে।

সোমবার আল জাজিরা এ খবর জানায়।

রাজাপাকশে ও তার ভাইদের দ্বারা পরিচালিত ঋণে জর্জরিত দেশটিতে অর্থনৈতিক মন্দা দশার কারণে ব্যাপক বিক্ষোভ-সহিংসতা চলছে।

আমদানি করা জ্বালানির মূল্য পরিশোধেও ব্যর্থ হচ্ছে শ্রীলঙ্কার ক্ষমতাসীন সরকার। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন থাকছে; নিত্যপণ্যের মূল্য বেড়ে আকাশ ছুঁয়েছে।

এর জেরে সোমবারও শ্রীলঙ্কায় রাস্তায় নেমে আসেন দেশটির হাজার হাজার বেসামরিক মানুষ। তারা প্রেসিডেন্ট রাজাপাকাশের পদত্যাগের প্রতিবাদে বিক্ষোভ করছেন। এর জেরে শ্রীলঙ্কাজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট জানান, পূর্ণাঙ্গ একটি মন্ত্রীসভা শপথ নেয়ার আগে পার্লামেন্ট ও অন্য কার্যক্রম আইনী প্রক্রিয়ায় চলমান রাখার জন্য মন্ত্রীসভায় আরও চার মন্ত্রীকে অন্তর্ভূক্ত করা হয়েছে।

তিনি জানান, বিচারমন্ত্রী আলী সাবরি হবে শ্রীলঙ্কার নতুন অর্থমন্ত্রী। তিনি বসিল রাজাপাকশের স্থলাভিষিক্ত হবেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য