,

খালি হাতে মাইন সরিয়ে আলোচনায় ইউক্রেনের নাগরিক

news-image

ইউক্রেনে রুশ আগ্রাসনের সপ্তম দিন পার হয়েছে, এখনো দেশটির বিভিন্ন জায়গায় চলছে রুশ হামলা। কয়েকটি শহর দখল করার দাবিও করেছে রাশিয়া। রুশ হামলার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সামজিক যোগাযোগমাধ্যমেও। সেসবের মাঝে ইউক্রেনের এক নাগরিকের দারুণ সাহসিকতার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।

ভিডিওতে দেখা যায়, রাস্তায় পড়ে থাকা একটি ল্যান্ডমাইন কোনো সুরক্ষা না নিয়েই সরিয়ে পাশের জঙ্গলে রাখছেন মধ্যবয়স্ক এক ব্যক্তি। তার পরনে ছিল কালো জ্যাকেট ও জিনস। মুখে জ্বলছে সিগারেট। ৩৮ সেকেন্ডের সেই ভিডিওটি গা শিউরে ওঠার মতোই।

নিজের জীবন বাজি রেখে যেভাবে তিনি মাইন সরালেন, তাতে তার সাহসিকতার প্রশংসা নিয়ে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভয়েস অব ইউক্রেন নামে একটি টুইটার পেজ থেকে ভিডিওটি শেয়ার দিয়ে ক্যাপশনে লেখা হয়েছে, ইউক্রেনের সেনারা যাতে স্বাচ্ছন্দে শত্রুপক্ষের সঙ্গে লড়াইয়ে যেতে পারে তার জন্য নিজের জীবন বাজি রেখে রাস্তা পরিষ্কার করছেন ওই ব্যক্তি।

এর আগে ইউক্রেনের এক কৃষক একটি সামরিক ট্যাঙ্ককে ট্র্যাক্টরের সঙ্গে বেঁধে টেনে নিয়ে যাচ্ছেন এমন একটি ভিডিও আলোচনায় এসেছিল। ভিডিওটি শেয়ার করেছেন ব্রিটেনের রাজনীতিক জনি মার্সার।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি