,

যুদ্ধের বাইরে আরেক যুদ্ধে রাশিয়াকে হারালো ইউক্রেন

news-image

অনলাইন ডেস্ক : রুশ আগ্রাসনে ক্ষতবিক্ষত টেনিস তারকা এলিনা স্ভিতোলিনার মাতৃভূমি ইউক্রেন। আগ্রাসনের বিপক্ষে সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন এলিনা। শুধু তাই নয়, প্রতিবাদের পাশাপাশি যুদ্ধের বাইরে ‘আরেক যুদ্ধে’ রাশিয়াকে হারিয়েও দিয়েছেন তিনি!

মেক্সিকোর মন্তেরেতে এক টেনিস টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন স্ভিতোলিনা। যেখানে তিনি মুখোমুখি হয়েছিলেন রুশ টেনিস তারকা আনাস্তাসিয়া পোটাপোভার। ৬৪ মিনিটের লড়াইয়ে পোটাপোভার বিপক্ষে ২-৬, ১-৬ গেমের দারুণ এক জয় তুলে নেন এলিনা।

এদিন, ইউক্রেনের জাতীয় পতাকার আদলে হলুদ রংয়ের টপ ও নীল রংয়ের শর্টস পরে কোর্টে নেমেছিলেন এই ইউক্রেনীয় টেনিস তারকা। ম্যাচের শুরু থেকেই রাশিয়ার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে অতিরিক্ত আগ্রাসন নিয়ে খেলছিলেন এলিনা। এর ফলে দাপুটে এক জয় তুলে নেন তিনি।

ম্যাচের পর এলিনা জানান, ‘এটা আমার জন্য একটা বিশেষ ম্যাচ ছিল। মনটা ভালো ছিল না, তবে এখানে টেনিস খেলতে পেরে আমি গর্বিত। দেশের জন্য আমি একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছি। ইউক্রেনে যা হচ্ছে তার বিরুদ্ধে গোটা টেনিস সম্প্রদায়কে এক করাই আমার কাজ।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড