,

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত হবে না দেশ : পরিকল্পনা মন্ত্রী

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশের অর্থনীতি খতিগ্রস্ত হবে না বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ‘রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের কারণে বাংলাদেশ অর্থনৈতিকভাবে কোনো ক্ষতিগ্রস্ত হবে না। কারণ ইউক্রেনের সঙ্গে সরাসরি আমাদের বাণিজ্য এতো ভয়ংকর নয়, যে ধস পড়ে যাবে।’

রাশিয়া সম্পর্কে মন্ত্রী বলেন,‘আমাদের আরেক বন্ধু রাষ্ট্র রাশিয়ার সঙ্গে কিছু ব্যবসা রয়েছে। তবে তা এতো বেশি নয়। তাদের সঙ্গে এই সময়ে সবচেয়ে বড় কাজ হলো রূপপুর পারমানবিক প্রকল্পে তারা ঋণ দিয়েছে। আমরা ঋণ গ্রহণ করে কাজ করছি। সে কাজ কোভিডের সময় বাধাপ্রাপ্ত হয়নি, এখনও হবে না।’

আজ শনিবার দুপুরে সুনামগঞ্জে উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ-সংক্রান্ত জনসচেতনামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যের আগে সাংবাদিকদের প্রশ্নে জবাবে মন্ত্রী এসব কথা বলেন তিনি।

পরিকল্পনা মন্ত্রী আরও, ‘সরকার এখন স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দিচ্ছে। সরকার নিজেও করছে, প্রাইভেট সেক্টরকেও উৎসাহ দিচ্ছে। সরকারি এবং প্রাইভেট মিলেই সামগ্রিকভাবে স্বাস্থ্যখাত শক্তিশালী পর্যায়ে পৌঁছাবে। বেসরকারি উদ্যোগের মধ্যে অন্যতম হার্ট ফাইন্ডেশন। এসব উদ্যোগকে সরকার উচ্চ মর্যাদা ও মনোযোগ দিয়ে দেখে।’

সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী হার্ট ফাউন্ডেশন সুনামগঞ্জকে জমি দেওয়ার জন্য জেলা প্রশাসককে অনুরোধ করেন।

সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাগত বক্তব্য দেন- ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ’এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার অব. আব্দুল মালিক ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি ড. একে আব্দুল মুবিন।

সুনামগঞ্জ হার্ট ফাউন্ডেশনের সভাপতি ডা. সৈয়দ মোনাওয়ার আলীর সভাপতিত্বে ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দের সঞ্চালনায় আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন- হাইপারটেনশন কমিটি অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ’এর সাধারণ সম্পাদক অধ্যাপক সোহেল রেজা চৌধুরী।

আলোচনায় অংশ নেন- সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, ভার্চুয়ালি যুক্ত হয়ে আলোচনায় অংশ নেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী, সুনামগঞ্জ হার্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি অ্যাড. হুমায়ুন মঞ্জুর চৌধুরী, সুনামগঞ্জ বিএমএ’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল হাকিম।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না