,

ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির দেখা পেলেন লিটন

news-image

ক্রীড়া প্রতিবেদক : আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাস। আজ শুক্রবার ব্যাট হাতে ১০৭ বলে ১০২ রান সংগ্রহ করেছেন তিনি।

এদিকে, সিরিজের প্রথম ম্যাচে টপ অর্ডারের ব্যর্থতা ও ব্যাটিং বিপর্যের পর এবার ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। লিটন-মুশফিকের ব্যাটে ভর করে বিশাল রানের সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে তামিম ইকবালের দল।

শুরুতে সাকিব-তামিম ইনিংস বড় করতে না পারলেও দেখেশুনে খেলে ফিফটি তুলে নেন লিটন দাস। মোহাম্মদ নাবিকে বাউন্ডারি হাঁকিয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করেন লিটন, ৬৫ বলে। এরপরই ওয়ানডে ক্যারিয়ারে নিজের ৪১তম হাফ সেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম। ৫৬ বল খেলে ৫১ রান সংগ্রহ করেন মুশি।

এর আগে, চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে টাইগাররা। শুরুটা খারাপ ছিল না। দুই ওপেনার তামিম ইকবাল আর লিটন দাস দেখেশুনে এগোতে থাকেন।

তামিম ইকবালকে হারানোর পর জুটি গড়েন সাকিব আল হাসান ও লিটন দাস। দুজনের অবিচ্ছেদ্য জুটিতে প্রতিরোধ গড়ার আভাস দেয় বাংলাদেশ। স্ট্রাইক রোটেট করে খেলায় ছিল দুজনের নজর। কিন্তু রশিদ খানের আঘাতে ভেঙে যায় ৫৩ বলে ৪৫ রানের জুটি। তার লেন্থ বল সাকিবের ব্যাট মিস করে লাগে পায়ে। ২ চারে ৩৬ বলে ২০ রান করেন সাকিব।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী