,

আর বাড়ছে না শীত, বৃষ্টির সম্ভাবনা

news-image

​নিউজ ডেস্ক : সারাদেশে আর বাড়বে না শীত। তবে তিন বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ।

এসময় ঢাকাতেও বৃষ্টির শঙ্কা রয়েছে বলে জানান তিনি। এছাড়া আগামী দুই থেকে তিন দিন পর আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ও ২৫ তারিখে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শাহীনুল ইসলাম বলেন, আজ রাতের তাপমাত্রা বাড়তে পারে আর দিনের তাপমাত্রা কম থাকবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া, শ্রীমঙ্গল ও সীতাকুন্ডে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, রাজধানী ঢাকাতে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজমান। সহসা শীত তার সরূপে ফিরছে না।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য