,

সন্ধ্যা মুখোপাধ্যায় আর নেই

news-image

বিনোদন ডেস্ক : আধুনিক বাংলা গানের শ্রেষ্ঠ কণ্ঠশিল্পীদের মধ্যে হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়রা একে একে চলে গিয়েছেন আগেই। এবার নিভলো সন্ধ্যা-প্রদীপও। বাংলা গানে স্বর্ণযুগের শেষ তারকা সন্ধ্যা মুখোপাধ্যায় আর নেই। আজ সন্ধ্যায় তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানায়, গত ২৬ জানুয়ারি বুধবার থেকেই অসুস্থ হয়ে পড়েন কিংবদন্তি এই সংগীতশিল্পী। পরদিন এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।

হাসপাতাল থেকে জানা যায়, ফুসফুসে সংক্রমণ হয়েছিল তার। এরপর তাকে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। তড়িঘড়ি গঠিত হয় মেডিকেল বোর্ড।

জানা যায়, রাতে শৌচাগারে পড়ে গিয়ে চোট পান শিল্পী। এর পর বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। সেইসঙ্গে যোগ হয়েছিল শ্বাসকষ্টজনিত সমস্যাও। তার দুটি ফুসফুসেই সংক্রমণ দেখা দিলে তাকে আর ফেরানো যায়নি।

এদিকে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি