,

রেজাল্ট যা পেয়েছি তাতেই খুশি

news-image

বিনোদন প্রতিবেদক : এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ রোববার। আর এবার পরীক্ষার্থী ছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। পরীক্ষায় ফলাফল ৩.৭৫ (এ মাইনাস)। রাজধানীর স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন এই চিত্রনায়িকা।

দীঘি বলেন, ‘আমি যে এ মাইনাস পেয়েছি এতেই অনেক খুশি। সারাদিন শুটিং শেষ করে পড়াশোনা, আবার মহামারীর মধ্যে পড়াশোনায় ঠিক মতো মনও বসাতে পারিনি। রেজাল্ট যে দিয়েছে এই বেশি। এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে পরিকল্পনা করতে হবে।’

শিশু শিল্পী হিসেবে শোবিজে পা রাখেন দীঘি। মোবাইল কম্পানির বিজ্ঞাপনে ময়না পাখির নাম ধরে ডাকা দীঘির একটি সংলাপ দেশজুড়ে সাড়া ফেলেছিল। ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান তিনি।

দীঘি এখন বাংলা সিনেমার নায়িকা। নায়িকা হিসেবে মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’সহ কাজ করছেন হাফ ডজন সিনেমায়। বর্তমানে তার হাতে আছে বেশ কিছু সিনেমা ও ওয়েব ফিল্মের কাজ।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি