,

বিআরটিসি বাসের ধাক্কায় ট্রাক্টরের দুই হেলপার নিহত

news-image

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের কচুয়ায় বিআরটিসি বাসের ধাক্কায় ট্রাক্টরের দুই হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাক্টরের চালক মেহেদী হাসান ও ট্রাক্টরের মালিক ফুল মিয়া। আজ সোমবার বেলা ১১টার দিকে কচুয়া-গৌরিপুর-সাচার সড়কের শিমুলতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বুধুন্ডা গ্রামের সেলিম মিয়ার ছেলে সজীব হোসেন (২০) ও সাচার গোপিরদিঘীর পাড় গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আতিক (১৫)।

ট্রাক্টর চালক মেহেদী হাসান বলেন, বেলা ১১টার দিকে সাচার থেকে তেগুরিয়ার উদ্দেশে ট্রাক্টরটি যাচ্ছিল। এ সময় শিমুলতলী এলাকায় পৌঁছালে ঢাকা থেকে লহ্মীপুরগামী বিআরটিসির একটি বাস ওভারটেক করতে গিয়ে ট্রাক্টরটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি পার্শ্ববর্তী ডোবায় পড়ে গেলে ঘটনাস্থলেই সজীব ও আতিক নিহত হন। এ সময় গুরুতর আহত হন চালক মেহেদী হাসান ও ট্রাকের মালিক ফুল মিয়া। পরে স্থানীয় লোকজন ছুটে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের উদ্ধার করা হয়েছে। তবে বাস চালককে আটক করা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি