,

পাকিস্তানকে বিক্রি করবেন না : পিএমএল-এন নেতা আসিফ

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের জাতীয় পরিষদে উত্থাপিত ‘ক্ষুদ্র বাজেটের’ সমালোচনা করেছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা খাজা আসিফ। তিনি বলেছেন, ‘পাকিস্তানকে বিক্রি করবেন না। দেশের কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) হাতে চলে যাচ্ছে।’ দেশটির সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী ইমরান খানের উদ্দেশে বিরোধী দলীয় এই নেতা বলেন, ‘পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ আইএমএফ-কে দিচ্ছেন। পাকিস্তানের জনগণের প্রতি সদয় হোন। তিন বছর ধরে মানুষকে লুটের সুযোগ করে দিয়েছেন।’

গত বৃহস্পতিবার জাতীয় পরিষদে ‘দ্য ফাইন্যান্স (সাপ্লিমেনটারি) বিল-২০২১ বা ‘ক্ষুদ্র বাজেট’ উত্থাপন করেন অর্থমন্ত্রী সৈকত তারিন। এ সময় প্রধানমন্ত্রী ইমরান খানের সমালোচনা করে এসব কথা বলেন আসিফ। বিরোধী দলীয় নেতারা বিলের ব্যাপক সমালোচনা করেন।

আইএমএফ থেকে ৬ বিলিয়ন ডলারের ‘এক্সটেন্ডেড ফান্ড’ সুবিধার ষষ্ঠ পর্যালোচনা নিশ্চিতে এই বিলের অনুমোদন প্রয়োজন। বিল অনুযায়ী, বিভিন্ন সেক্টরের ওপর কর বাড়ানো হবে।

বিল অনুযায়ী, মোবাইলের ওপর এককভাবে ১৭ শতাংশ কর, আমদানিকৃত ইলেক্ট্রনিক যানবহনের ওপর ১৭ শতাংশ কর, ডেইরি পণ্যের ওপর ১০ থেকে ১৭ শতাংশ কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বিলে চিনি ও অন্যান্য সেক্টরে কর প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি