,

সুদানে জাতিসংঘের খাদ্য গুদাম লুট, কারফিউ জারি

news-image

অনলাইন ডেস্ক : সুদানের উত্তরাঞ্চলের দারফুর রাজ্যে কারফিউ জারি করা হয়েছে। অস্ত্রধারীরা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডব্লিউএফপি) একটি গুদাম লুট করার পর রাতে কারফিউ জারি করা হয়। আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বুধবার এক বিবৃতিতে জাতিসংঘ বলেছে, গুদামে ১ হাজার ৭০০ টনের বেশি খাবার ছিল। যা সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের জন্য জীবন রক্ষার উদ্দেশ্যে রাখা হয়েছিল।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় বাসিন্দারা প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনেছেন।

জাতিসংঘের মানবিক সমন্বয়কারী খার্দিয়াতা লো এনদিয়ায়ে বলেছেন, সুদানে প্রতি তিনজনের মধ্যে একজনের মানবিক সহায়তা প্রয়োজন।

খাদ্য লুটের এ ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস।

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এর মতে, সুদানের হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড