,

যুক্তরাষ্ট্রের কলোরাডোয় বন্দুকধারীর হামলায় নিহত ৪

news-image
বাংলা প্রেস, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার শহরে এক বন্দুকধারীর হামলায় চারজন নিহত এবং এক পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে বন্দুকধারীও মারা যান। মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে। ডেনভার পুলিশের প্রধান পল প্যাজেন সাংবাদিকদের বলেন, ‘আজ সন্ধ্যায় যে ধারাবাহিক সহিংস অপরাধ ঘটে গেল তার জন্য একজন ব্যক্তি দায়ী।’ পুলিশ সেই ব্যক্তির নাম, পরিচয় এখনো জানায়নি। বন্দুকধারীদের গুলিতে আহত ব্যক্তিদের অবস্থা সম্পর্কেও এখনো কিছু জানা যায়নি।
প্যাজেন জানান, স্থানীয় সময় বিকেল পাঁচটায় বন্দুকধারী প্রথমে এক নারীকে গুলি করে হত্যা এবং একজন পুরুষকে আহত করেন। তারপর তিনি গাড়ি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। যেতে যেতে ইস্ট ডেনভারে চিজম্যান পার্কে তিনি আরেক ব্যক্তিকে গুলি করেন। তারপর ডেনভারের পশ্চিম দিকে গিয়ে আবার গুলি চালান। তবে তখন গুলি কারো গায়ে লাগেনি।
সেখান থেকে সরে যাওয়ার সময় তাকে অনুসরণরত পুলিশের ওপরও গুলি চালান ওই বন্দুকধারী। তারপর লেকউডে গিয়ে আরেক ব্যক্তিকে গুলি করে হত্যা করেন।
লেকউডের পুলিশের ভাষ্য অনুযায়ী, সেখানে পুলিশের সাথে গোলাগুলির এক পর্যায়ে বন্দুকধারী গাড়ি থেকে নেমে দৌড়ে এক হোটেলে ঢুকে এক কর্মীকে গুলি করেন। পুলিশ এলে এক পুলিশ কর্মকর্তাকেও গুলিতে আহত করেন এবং তারপর পুলিশের গুলিতে বন্দুকধারীও নিহত হন।
চলতি বছরের মে মাসে কলোরাডো স্প্রিংসে এক পার্টিতে নিজের গার্লফ্রেন্ডসহ পাঁচজনকে আহত করে আত্মহত্যা করেন ২৮ বছর বয়সী যুবক টিওডোরো ম্যাসিয়াস৷ ডেনভার থেকে ১১০ কিলোমিটার দূরের ওই ঘটনার আগে প্রায় ৪৫ কিলোমিটার দূরের বৌল্ডারে ঘটেছিল আরো ভয়াবহ ঘটনা। মার্চ মাসের সেই ঘটনায় ২২ বছর বয়সী আহমাদ আল আলিউই এক সুপারমার্কেটে ১০ জনকে গুলি করে হত্যা করেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি