,

ছয় দিন পর ধরা পড়ল সুন্দরবন থেকে লোকালয়ে ঢুকে পড়া বাঘটি

news-image

অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার লোকালয়ে ঢুকে পড়া একটি বাঘকে ছয় দিনের চেষ্টায় খাঁচাবন্দী করতে সক্ষম হয়েছেন বন বিভাগের কর্মীরা।

চব্বিশ পরগনা জেলার কুলতলির মেরিগঞ্জ-২ এর শেখপাড়া এলাকা লাগোয়া জঙ্গল থেকে মঙ্গলবার রয়েল বেঙ্গল টাইগারটি ধরা পড়ে। সুন্দরবনের আজমলমারির জঙ্গল থেকে বাঘটি লোকালয়ে ঢুকে পড়ে।

শেখপাড়া লাগোয়া জঙ্গলে বাঘটির অবস্থান করছে নিশ্চিত হওয়ার পর এদিন সকাল থেকে জলকামান দিয়ে পানি ছুড়ে বাঘটিকে কবজা করা চেষ্টা করছিলেন উদ্ধার কর্মীরা। পানির তোড়ে একবার আড়াল থেকে বাঘটি বের হলেও, পরক্ষণেই আবার লুকিয়ে পড়ে। এরপর ড্রোনের সাহায্যে বাঘের অবস্থান চিহ্নিত করেন বনকর্মীরা।

জঙ্গলের ভেতরে বাঘটির অবস্থান জানার পর জীবনের ঝুঁকি নিয়েই বনকর্মীরা ঢুকে পড়েন জঙ্গলে। বাঘের অবস্থানের কাছাকাছি পৌঁছে সেখানে গাছের ওপর উঠে বাঘটির জন্য অপেক্ষা করতে থাকেন তারা। একসময় আড়াল থেকে বের হয়ে প্রকাশ্যে আসা মাত্রই রয়েল বেঙ্গল টাইগারটি অপেক্ষারত বনকর্মীদের চোখে ধরা পড়ে যায়। সাথে সাথেই বাঘের পায়ে ঘুমপাড়ানি গুলি চলিয়ে ধরাশায়ী হয় বাঘটিকে।

তবে সঙ্গে সঙ্গে বাঘটিকে খাঁচাবন্দী করা যায়নি। ঘুমপাড়ানি গুলি খেয়ে কাতরাতে থাকা অবস্থাতেই সমানে গর্জন করছিল বাঘটি। গর্জন কিছুটা কমার পর বনকর্মীরা খাঁচাবন্দী করেন ওই বাঘকে।

বন দপ্তর জানায়, ঝড়খালি ব্যাঘ্র প্রকল্পে নিয়ে যাওয়া হবে খাঁচাবন্দী বাঘকে। সেখানে স্বাস্থ্য পরীক্ষা করা হবে তার।

গত বুধবার জঙ্গল ছেড়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মৈপীঠে ঢুকে পড়ে একটি বাঘ। খবর পেয়ে বন দপ্তর সেখানে তাকে ধরতে এলে অন্যত্র পালিয়ে যায় বাঘটি। শনিবার বড়দিন উপলক্ষে পর্যটকেরা ভিড় করেছিলেন কেল্লা এলাকায়। সেখানে বনভোজন চলাকালীন আচমকা শোনা যায় বাঘের গর্জন। রবিবার কুলতলির মেরিগঞ্জ দুই নম্বর অঞ্চলের ডোঙাজোড়া-মিশ্রচক এলাকার শেখপাড়ায় ফের বাঘের গর্জন শোনা যায়। তার পর থেকে ওই এলাকাতেই বাঘটি লুকিয়ে রয়েছে বলে নিশ্চিত হয় বনকর্মীরা।

বাঘটিকে ধরতে বনকর্মীরা শেখপাড়া এলাকায় নদীর যে পাড়ে জঙ্গল রয়েছে তা তিন দিক থেকে জাল দিয়ে ঘিরে ফেলেন। ছাগলের টোপ দিয়ে খাঁচাও পাতা হয়। কিন্তু তাতেও কাজ হয়নি। ঘাপটি মেরে বসে থাকা বাঘ যাতে বেরিয়ে আসে তার জন্য মঙ্গলবার সকালে জলকামানও ছোড়া হয়েছিল। শেষ পর্যন্ত ড্রোন ব্যবহার করে অবস্থান চিহ্নিত করে জঙ্গলে ঢুকেই বাঘটিকে কবজায় নিতে সক্ষম হলেন বনকর্মীরা।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি