,

গাম্বিয়ায় মার্বেল দিয়ে ভোট

news-image

অনলাইন ডেস্ক : নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যালট পেপার নয়, বরং মার্বেল দিয়ে ভোট দিয়েছে গাম্বিয়ার জনগণ। স্থানীয় সময় শনিবার সকালে দেশটিতে ভোটগ্রহণ শুরু হয়।

২০১৬ সালের পর এটি গাম্বিয়ায় প্রথম প্রেসিডেন্ট নির্বাচন। ওই বছর নির্বাচনে পরাজিত হন প্রেসিডেন্ট ইয়াহইয়া জামেহ।

নির্বাচনের ফল প্রত্যাখ্যান করলেও পরে ব্যাপক চাপের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান তিনি।

পরে সরকার গঠন করেন বর্তমান প্রেসিডেন্ট আদামা ব্যারো। গাম্বিয়ার স্বাধীন নির্বাচন কমিশন আইইসি জানিয়েছে, ২৫ লাখ জনগোষ্ঠীর মধ্যে ভোটার হচ্ছেন ১০ লাখ। নির্বাচনে বিপুলসংখ্যক মানুষ ভোট দেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজধানী বানজুলের একটি ভোটকেন্দ্রে কর্মকর্তাদের ভোটের ড্রাম বহন করে নিয়ে যান। ড্রামগুলোতে প্রার্থীর ছবি সেঁটে দেওয়া ছিল। সেই ছবি দেখে প্রার্থী বাছাই করে এসব ড্রামে মার্বেল ফেলে ভোটাররা।

আইইসির রিটার্নিং কর্মকর্তা মামাদু এ. ব্যারি জানিয়েছেন, গাম্বিয়ার জনগণ ভোট দেওয়ার জন্য কাচের মার্বেল ব্যবহার করার প্রক্রিয়াতে স্বাচ্ছন্দ্য বোধ করেছে। উচ্চ নিরক্ষরতার হারের দেশটিতে ব্যালট নষ্ট হওয়া বন্ধে ১৯৬০-এর দশকে ব্যবস্থাটি চালু করা হয়েছিল।’

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি