,

ছাত্রের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা, শিক্ষকের লিঙ্গ কর্তন

news-image

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় অনৈতিক কাজে বাধা দেওয়ার পরও তা না মানায় মাদরাসা শিক্ষকের লিঙ্গ কেটে দিয়েছেন এক ছাত্র। গতকাল বুধবার রাতে উপজেলার বেতাগৈর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই শিক্ষককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ছাত্রকে আটক করেছে।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, উপজেলার খারুয়া ইউনিয়নের টাওয়াইল গ্রামে অবস্থিত এক মাদরাসার মাঠে ওয়াজ মাহফিল চলছিল। ওই মাহফিলে অংশ নেন মাদরাসার শিক্ষক মো. আতাবুর রহমান। মাহফিল চলার সময় রাতের খাবারের জন্য পূর্বপরিচিত ছাত্রকে বাড়িতে ডাকেন আতাবুর। দাওয়াত রক্ষার জন্য ওই ছাত্র শিক্ষকের সঙ্গে তার বাড়ি যাচ্ছিল। পথে আতাবুর ওই ছাত্রের শরীরে হাত দেন। এ সময় অনৈতিক কাজ করতে উদ্যত হলে ওই ছাত্র বাধা দেয়। এদিকে বাধা সত্ত্বেও অনৈতিক কাজের করলে পকেটে থাকা নেইল কাটার বের করে শিক্ষকের গোপনাঙ্গে আঘাত করে পালিয়ে যায় সে। পরে রক্তাক্ত অবস্থায় ওই শিক্ষককে উদ্ধার করা হয়। স্থানীয়রা ওই ছাত্রকে ধরে ফেলে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিষয়টি লজ্জাজনক। ওই ছাত্রের সঙ্গে অনৈতিক কাজ করতে গিয়েই এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানান নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাবলু রহমান খান বাবলু।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি