,

ঢাকার ওয়ার্ডগুলোতে করোনার টিকাদান শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সব ওয়ার্ডে আজ মঙ্গলবার থেকে তিনদিন করোনার টিকা দেওয়া হবে। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলবে এ টিকাদান কর্মসূচি।

স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রধান অধ্যাপক ডা. শামসুল হক গতকাল সোমবার রাতে এ তথ্য জানিয়েছেন।

বিশেষ এই কর্মসূচির আওতায় যাদের নিবন্ধন করা আছে, তাদের পাশাপাশি নিবন্ধন করেননি এমন ব্যক্তিরাও টিকা নিতে পারবেন। ওয়ার্ডভিত্তিক এই টিকাদান কর্মসূচিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হবে। প্রথম ডোজ নেওয়ার দুই মাস পর একই কেন্দ্র থেকে নেওয়া যাবে দ্বিতীয় ডোজ।

টিকাদান কর্মসূচির প্রধান অধ্যাপক ডা. শামসুল হক জানান, গত ১৬ থেকে ১৯ নভেম্বর ঢাকার কড়াইল বস্তি এলাকায় টিকাদান কার্যক্রম চালানো হয়েছিল। তখনই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নিম্ন আয়ের এলাকাগুলোয় টিকা দেওয়া হবে।

তিনি বলেন, ‘সিদ্ধান্ত অনুযায়ী আমরা সব ধরনের পরিকল্পনা নিয়েছি। মঙ্গলবার থেকে ঢাকা উত্তর ও দক্ষিণের সব ওয়ার্ডের যেখানে নিম্ন আয়ের মানুষ বাস করে, সেখানে ওয়ার্ডভিত্তিক একটি করে কেন্দ্র স্থাপন করে জনগণকে টিকা দেওয়া হবে।’

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি