,

নুসরাত ফারিয়া ব্যক্তিগত জীবনে আরও অনেক কিছু চলছে

news-image

বিনোদন প্রতিবেদক : ক’দিন আগে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া প্রকাশ করেছেন তার নতুন গান ‘হাবিবি’। অ্যারাবিক ঢঙের এই গানটি ইতিমধ্যেই শ্রোতামহলে দারুণ প্রশংসিত হয়েছে। গানের কথা লিখেছেন নূর নবী ও সুর করেছেন আদিব কবির। ভিডিও এবং নৃত্য পরিচালনা করেছেন ভারতের বাবা যাদব। গানটি প্রকাশ হয়েছে ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মের (এসভিএফ) ইউটিউব চ্যানেলে।

এবার গান ও ব্যক্তি জীবনের নানা কথা শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে নুসরাত ফারিয়া বলেন, ‘আজ এমন একটা দিন ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। কিন্তু কয়েকটা শুট আছে। তৈরি হতে হবে। ভালো না লাগলেও কীভাবে মেকআপ করি, আজ সেই টিউটোরিয়ালই দেখাবো।’

তিনি আরও বলেন, ‘আমার পরীক্ষা চলছে, গান রিলিজ হচ্ছে। সবকিছু মিলিয়ে আমি ওভারহোয়েলমড। ব্যক্তিগত জীবনে আরও অনেক কিছু চলছে। কিন্তু শো মাস্ট গো অন।’

মেকআপ করতে ভালোবাসেন ফারিয়া। মেকআপ রুটিনে যেসব জিনিস নতুন এনেছেন, তাও শেয়ার করেছেন তিনি। আইব্রো, মাস্কারা, হাইলাইটার দিয়ে সহজে কীভাবে মেকআপ করে ফেলতে পারবেন, তাও শেখালেন ভিডিও’র সুবাদে।

এদিকে, ‘পটাকা’ দিয়ে গায়িকা হিসেবে সামনে আসেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এরপর প্রকাশ করেন ‘আমি চাই থাকতে’। ‘হাবিবি’ তার তিন নম্বর সিঙ্গেল। এর মধ্যে আবার শিহাব শাহীনের ওয়েব সিনেমা ‘যদি কিন্তু তবুও’তেও গেয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি