,

সংসার ভাঙলেও তারা থাকবেন বন্ধু হয়ে

news-image

বিনোদন ডেস্ক : ভেঙে গেলো কলকাতার তুমুল জনপ্রিয় গায়ক, সুরকার, গীতিকার অনুপম রায়ের ৬ বছরের সংসার। আজ ১১ নভেম্বর টুইট করে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা দিয়েছেন তারা দুজনেই।

পিয়া চক্রবর্তীর সঙ্গে ঘর বেঁধেছিলেন অনুপম রায়। অর্ধ যুগের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন তারা। তাতে লিখেন, ‘আমরা পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি।’

সেখানে তারা আরও জানান, তাদের দীর্ঘদিনের সম্পর্ক মনে রাখার মতোই ছিল। কিন্তু ব্যক্তিগত মতানৈক্য এবং ভাবনার ফারাকের জন্য স্বামী-স্ত্রী হিসাবে তারা আর থাকতে পারছেন না। সংসার না থাকলেও দুজনে ভালো বন্ধু হয়ে থাকবেন।

এটি অনুপমের দ্বিতীয় বিবাহবিচ্ছেদ। টুইটে অনুপম কৃতজ্ঞতা জানিয়েছেন, বন্ধু, পরিবার এবং শুভানুধ্যায়ীদের যারা বরাবর পিয়া এবং তার পাশে থেকেছেন এবং তাদের প্রত্যেকটি পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন। সেই সহানুভূতি এবং সমর্থন যাতে ভবিষ্যতেও থাকে তার জন্যও অনুরোধ জানিয়েছেন। এই বিবাহবিচ্ছেদকে সম্মানের সঙ্গে দেখার কথাও বলেছেন।

বসন্তের এক সন্ধ্যায় পিয়া চক্রবর্তীর সঙ্গে পরিচয় হয় অনুপম রায়ের। এরপর গড়ে উঠে বন্ধুত্ব, তারপর প্রেম। ২০১৫ সালে সাতপাকে বাঁধা পড়েন এই যুগল।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি