,

চিত্রনায়ক নাঈম অসুস্থ, অপারেশন সম্পন্ন

news-image

বিনোদন প্রতিবেদক : নব্বই দশকে জনপ্রিয় চিত্রনায়ক নাঈম। অনেক বছর হলো চলচ্চিত্রে অভিনয় করেন না তিনি। কিন্তু চলচ্চিত্রে বিভিন্ন অনুষ্ঠানে তার দেখা মেলে। বেশ কিছুদিন ধরেই অসুস্থ এই অভিনেতা।

গতকাল রাতে বেসরকারি হাসপাতালে তার বাইপাস সার্জারি হয়েছে। তার পরিবার সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এদিকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খানও তার ফেসবুকে এক স্ট্যাটাসে নায়ক নাঈমের জন্য দোয়া চেয়েছেন। তিনি লেখেন, ‘আমাদের সবার প্রিয় নায়ক নাঈম ভাইরের গতকাল রাতে বাইপাস অপারেশন হয়েছে। এখন আল্লাহর অশেষ রহমতে ভালো আছে। আপনারা সবাই নাঈম ভাইয়ের জন্য দোয়া করবেন।’

চিত্রনায়ক নাঈম ১৯৯১ সালে প্রয়াত বিখ্যাত পরিচালক এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন নাঈম। ক্যারিয়ারের মধ্য গগনে থাকা অবস্থায় ভালোবেসে বিয়ে করেন চিত্রনায়িকা শাবনাজকে। শোবিজে সুখী দম্পতিদের মধ্যে এগিয়ে রাখা হয় তাদের।

অভিনয়ে এখন আর তারা নেই। সংসার-সন্তান নিয়ে ব্যস্ত সময় কাটান। দুই কন্যা সন্তানের জনক-জননী তারা।

বর্তমানে তিনি বেশিরভাগ সময় টাঙ্গাইলে দেলদুয়ার থানার পাথরাইলেই কাটান। অভিনয় থেকে আড়ালে চলে যাওয়া নায়ক নাঈম সেখানে পৈতৃক কৃষিজমি ও ব্যবসা নিয়ে ব্যস্ত।

নাঈম স্যার নবাব সলিমুল্লাহ’র বংশধর। মায়ের সূত্রে তিনি টাঙ্গাইল করটিয়া জমিদার বাড়ির সন্তান।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি