সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক এএসআই

news-image

গাইবান্ধা প্রতিনিধি : হোসেন (৩৮) নামে এক পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই)। গতকাল শুক্রবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর (ছড়ারপাতা) গ্রামে এ ঘটনা ঘটে।

আটক এএসআই তোফাজ্জল হোসেন সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। আজ শনিবার তাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সুন্দরগঞ্জ থানার ওসি আবদুল্লাহিল জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে তোফাজ্জল হোসেন ছড়ারপাতা গ্রামের এক সৌদি প্রবাসীর বাড়িতে আসেন। পরে গোয়ালঘরে আপত্তিকর অবস্থায় ওই নারীর সঙ্গে তাকে দেখে ফেলেন এক প্রতিবেশি। এ ঘটনার পর উত্তেজিত জনতা তোফাজ্জলকে আটক করে বাড়ির উঠানের একটি আম গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে। পরে খবর দেয়া হয় পুলিশে। খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ ও কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসেন।
ওই নারীর এক প্রতিবেশি নাম প্রকাশ না করার শর্তে জানান, কিছুদিন আগে ওই নারীর স্বামীর সঙ্গে তার ভাইয়ের জমি নিয়ে বিরোধ দেখা দেয়। পরে ওই নারী বাদি হয়ে থানায় মামলা করেন ভাসুরের বিরুদ্ধে। সেই মামলাটির তদন্তভার পড়ে এএসআই তোফাজ্জল হোসেনের কাছে। পরে তদন্তে গিয়ে ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে সখ্যতা গড়েন তিনি।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহিল জামান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে শুক্রবার রাতই পুলিশ পাঠানো হযেছিল। আজ শনিবার তোফাজ্জল হোসেনকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস