,

রংপুর নগরীর নাজিরেরহাটে বাঁশঝাড় থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

news-image

হারুন উর রশিদ সোহেল,রংপুর : রংপুর মহানগরীর নজিরেরহাট রাধাকৃষ্ণপুর মৌলভীপাড়া এলাকা থেকে মকবুল হোসেন (৭৫) নামের এক দিনমজুর বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মেট্রোপলিটন হাজিরহাট থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার আবুল কালামের বাঁশঝাড় থেকে মকবুল হোসেনের ঝুলন্ত লাশ উদ্ধার করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে যায় দিনমজুর মকবুল হোসেন। পরে পরিবারের লোকজন সন্ধ্যা হলেও বাড়িতে ফিরে না আসায় আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্নস্থানে খোঁজা-খোজি করেন। এক পর্যায়ে এলাকাবাসি বৃহস্পতিবার দুপুরে মকবুল হোসেনের লাশ স্থানীয় আবুল কালামের বাঁশঝাড়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবার এবং পুলিশকে খবর দেয়। পরিবারে লোকজন এসে মকবুলের লাশ শনাক্ত করেন।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারি পুলিশ কমিশনার আরিফুজ্জামান আরিফ জানান, তাৎক্ষনিকভাবে (সিআইডি) পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে হত্যা না আত্মহত্যা তা বলা যাচ্ছে না। তবে তার শরীরের বিভিন্নস্থানে ক্ষত দেখা গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি